শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ, আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি
২০ মে ২০২৩, ১৬:০০আপডেট : ২০ মে ২০২৩, ১৬:০০

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দোকানের ভেতর ১০ বছরের এক শিশুকে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (১৯ মে) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর অভিযুক্ত কবির হোসেনকে (১৮) আটক করেছে পুলিশ। সে বাহাদুরপুর গ্রামের রমজান শেখের ছেলে।

সদর হাসপাতালে আসা শিশুটির চাচি জানান, মেয়েটির বাবা বিকালে বাড়ির পাশে মাঠে কাজে যান। সে সময় রান্নার তেলের কিনতে কবিরের মুদি দোকানে যায় শিশুটি। কবির তাকে দোকানের ভেতর হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়িতে এসে পরিবারকে জানায়। এরপর তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের গাইনি বিভাগের মেডিক্যাল কর্মকর্তা ফারহানা শারমিন বলেন, ‘শিশুটির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। ভেতরেও ইনজুরি আছে। শারীরিক অবস্থা ভালো নেই, কিছুটা সুস্থ হলেই বলা যাবে পরবর্তী অবস্থা।’

শৈলকুপা থানার অফিসার (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘শিশুধর্ষণের খবর শুনে ওই গ্রামে গিয়ে অভিযান চালিয়ে কবির হোসেনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার, নেতাকর্মীদের সম্পর্ক না রাখতে নির্দেশ
চিকিৎসার জন্য আসা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, রাস্তায় কাঁদতে দেখে উদ্ধার
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ তিন পদে পরিবর্তন
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ তিন পদে পরিবর্তন
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
শিক্ষকতা থেকে রাজনীতিতে, চতুর্থ দফায় মন্ত্রিসভায় মঈন খান
শিক্ষকতা থেকে রাজনীতিতে, চতুর্থ দফায় মন্ত্রিসভায় মঈন খান
রাজপরিবার থেকে রাজনীতিতে, এবার মন্ত্রী হলেন সাচিং প্রু জেরী
রাজপরিবার থেকে রাজনীতিতে, এবার মন্ত্রী হলেন সাচিং প্রু জেরী
সর্বাধিক পঠিত
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান