কোটি টাকার স্বর্ণের বারসহ গ্রেফতার ২

ফরিদপুর প্রতিনিধি
১০ জুন ২০২৩, ১৯:২১ আপডেট : ১০ জুন ২০২৩, ১৯:২১

ফরিদপুরের মধুখালীতে ছয়টি স্বর্ণের বারসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের শংকর কুমার মালো (৩৯) ও তালতলা গ্রামের জামিলা পারভীন (২৫)। এ ঘটনায় মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বাদি হয়ে দুজনের বিরুদ্ধে মামলা করেছেন। 

মামলার তদন্ত কর্মকর্তা মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) শংকর বালা বলেন, গ্রেফতার দুই জন রায়পুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহসড়কের মাঝকান্দী বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করছিল। তাদের দেখে স্থানীয়দের সন্দেহ হলে আটক করে পুলিশে খবর দেয়। পরে তাদের দেহ তল্লাশি করে ছয়টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন ১ কেজি ৩৫৮ দশমিক ৫০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৮৫০ টাকা। ভারতে পাচারের উদ্দেশে ঢাকার তাঁতিবাজার থেকে আনা স্বর্ণের বার দুই জনের চুয়াডাঙ্গার দর্শনায় পৌঁছে দেওয়ার কথা ছিল।

/এসএন/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
দোসায় মৃত ইঁদুরের অভিযোগে চাঁদা দাবি, বরিভালিতে উল্টো ফাঁদে নারী
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি