চলন্ত বাইকে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেলো ২ বন্ধুর

লালমনিরহাট প্রতিনিধি
১১ জুন ২০২৩, ১৩:৩৫আপডেট : ১১ জুন ২০২৩, ১৫:৩৮

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সড়কে টিকটক ভিডিও বানানোর সময় ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। 

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, শনিবার (১০ জুন) রাত ১০টার দিকে উপজেলার কাকিনা-মহিপুর সড়কে শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- লালমনিরহাটের কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের সাহিদুল মিয়ার ছেলে ওয়াজেদ আলী (১৮) ও আজিজার আলীর ছেলে শাহা আলম (১৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত ১০টার দিকে তিন বন্ধু তিস্তা সেতুতে চলন্ত মোটরসাইকেলে টিকটক করতে থাকে। এ সময় রংপুর থেকে বুড়িমারী যাওয়ার পথে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুইজন মারা যায়। অপর যুবক চিকিৎসাধীন রয়েছে।

কালীগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল রংপুর জেলা হওয়ার কারণে মামলার বিষয়টি রংপুরের গংগাচড়া থানা-পুলিশ দেখছে।’

/এসএন/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের