সাংবাদিক নাদিম হত্যা: ১০ আসামির জামিন নামঞ্জুর

জামালপুর প্রতিনিধি
০৪ জুলাই ২০২৩, ১৭:২৪আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১৭:৩২

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১০ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাবু চেয়ারম্যানসহ ১০ জনের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ ১০ আসামির জামিন নামঞ্জুর করেন।

আসামিরা হলো– বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, রেজাউল করিম, মনিরুজ্জামান মনির, গোলাম কিবরিয়া সুমন, মিলন মিয়া, ওহিদুজ্জামান, কফিল উদ্দিন, শহিদ, জাকিরুল ও ফজলু মিয়া।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন– অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, মোকাম্মেল হক, আব্দুল গফুর, ইসমাইল হোসেন সিরাজী।

উল্লেখ্য, গত ১৪ জুন বুধবার রাতে বকশীগঞ্জের বাসায় ফেরার পথে উপজেলার পাটহাটি এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক নাদিম। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ১৫ জুন বেলা ৩টার দিকে মারা যান তিনি। ময়নাতদন্তের পর ১৬ জুন উপজেলার নিলক্ষিয়া গোমেরচর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ১৭ জুন নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
চেয়ারম্যান পদ ফিরে পেলেন সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু
যুবলীগের সভা সঞ্চালনা করলেন সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামি
সাংবাদিক নাদিম হত্যা: আবারও আসামি বাবুর জামিন নামঞ্জুর
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের