সুনামগঞ্জে বৃদ্ধি পাচ্ছে নদ-নদীর পানি

সুনামগঞ্জ প্রতিনিধি
১২ জুলাই ২০২৩, ১২:০৮আপডেট : ১২ জুলাই ২০২৩, ১২:৫৭

বৃষ্টি ও উজান থেকে নামা ঢলের কারণে সুনামগঞ্জের নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সুরমা, যাদুকাটা, খাসিয়ামারা বৌলাই, রক্তি, চেলা মরা সুরমা ও যাদুকাটা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বেশ কয়েকটি সড়ক।

এদিকে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের একশো মিটার এলাকা ঢলের পানিতে নিমজ্জিত হয়ে যাওয়ায় তাহিরপুরের সঙ্গে সুনামগঞ্জের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পানিতে নিমজ্জিত সড়কে বেশকিছু সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ, ট্রাক ও লেগুনা আটকা পড়েছে। জেলার সীমান্তবর্তী সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার নিচু এলাকার সড়ক ডুবে গেছে। ডুবন্ত সড়ক দিয়ে লোকজন নৌকায় চলাচল করছেন।

সুনামগঞ্জে বৃদ্ধি পাচ্ছে নদ-নদীর পানি সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ‘হাওর ও নদীর পানি প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য জেলার বিভিন্ন এলাকায় ডুবন্ত সড়ক নির্মাণ করেছে সরকার। এসব সড়ক বছরের ছয় মাস পানিতে নিমজ্জিত অবস্থায় থাকে আবার শুষ্ক মওসুমে চলাচলের উপযোগী হয়ে ওঠবে। অল ওয়েদার সড়ক তৈরি করা হলে হাওরের পানি প্রবাহ নষ্ট হয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি করবে।’ 

তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, ‘বর্ষাকালে হাওর এলাকার মানুষ নৌকা দিয়ে চলাচল করতে স্বাচ্ছন্দ বোধ করেন। তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ ও মধ্যনগরসহ বেশ কয়েকটি উপজেলার মানুষ জেলা সদর থেকে উপজেলা শহরসহ বিভিন্ন হাটবাজারে নৌকা দিয়ে যাতায়াত করেন। এটা হাওরাঞ্চলের শত বছরের ঐতিহ্য।’

সুনামগঞ্জে বৃদ্ধি পাচ্ছে নদ-নদীর পানি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘এখন বন্যার কোনও সম্ভাবনা নেই। ভারী বৃষ্টি হলে উজানের ঢল নামবে আবার চলে যাবে। জেলার সকল নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি কমে গেলে পানি নেমে যাবে।’

এর আগে ১২ জুন ও জুলাইয়ের প্রথম সপ্তাহে পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পেয়েছিল। 

/এসএন/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের