বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

হিলি প্রতিনিধি
১৮ জুলাই ২০২৩, ১৩:২৪আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৩:২৪

দিনাজপুরের নবাবগঞ্জে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এদের একজন ট্রাকচালক, অপরজন বাসের যাত্রী। আহত হয়েছে আরও ১০ জন। তাদের মধ্যে ছয় জনকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নবাবগঞ্জ থানার ওসি তাওহীদ হাসান জানান, সোমবার (১৭ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর—গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জের চড়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকরাম হোসেন পাবনার সাঁথিয়া উপজেলার বাসিন্দা ও জান্নাত আরা দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে। তবে দুর্ঘটনায় আহতদের নাম পরিচয় জানা যায়নি।

ওসি তাওহীদ হাসান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মা এন্টারপ্রাইজ নামের একটি বাস দিনাজপুরের দিকে আসছিল। একই সময় পঞ্চগড় থেকে আসা বালুবাহী একটি ট্রাক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চড়ারহাট টুলটুলি পাড়া এলাকায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও বাসের যাত্রী এক শিশু নিহত হয়। এ ঘটনায় ১০ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রাকচালক আকরাম হোসেনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুলাহ আল ইফরান বলেন, ‘ভোররাত সাড়ে ৪টার দিকে ১০ জন রোগী ফায়ার সার্ভিসের সদস্যরা আমাদের হাসপাতালে নিয়ে আসে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছয় জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দিনাজপুর এমআব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুজনের অবস্থা গুরুত্বর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। দুজন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।’

/এসএন/
সম্পর্কিত
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
মহাসড়কেই উল্টে গেলো বাস
আইফোনের কিস্তি নিয়ে কলহ; পাহাড় থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু, মায়েরও ঝাঁপ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার
চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল