মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

সিলেট প্রতিনিধি
২০ জুলাই ২০২৩, ১১:১৪আপডেট : ২০ জুলাই ২০২৩, ১১:৪০

সিলেটের গোয়াইনঘাটের পিয়াইনগুল এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর মাইক্রোবাস ও অটোরিকশা সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের পাশের খাদে ছিটকে পড়ে।

তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গোয়াইনঘাট থানার ওসি নজরুল ইসলাম জানান, মাইক্রোবাসটির চাকা ফেটে গেলে সিলেটগামী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার ছয় যাত্রী নিহত হন। ঘটনাস্থলেই পাঁচ জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। মাইক্রোবাসটি ভোলাগঞ্জের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসটি পর্যটক বহনকারী। সিএনজি অটোরিকশাটি ছিল নিবন্ধনহীন।

নিহতদের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী