নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৩০

জয়পুরহাট প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৩, ১৭:৪৫আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৭:৪৯

জয়পুরহাটের আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩০ জন আহত হয়েছেন। আহতদের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গায় চিকৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনি এলাকায় যাত্রীবাহী বাসটি একটি ট্রাককে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে শিশুসহ ৩০ জন আহত হয়। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের টিম লিডার আমির আলী বলেন, ‘৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাসটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।’

আক্কেলপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে দুর্ঘটনার বিষয়ে জানতে পারি। আহতদের উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনও নিহতের খবর পাওয়া যায়রি। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, তদন্ত চলছে।’

/এসএন/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম