হিলি দিয়ে এলো আরও ৮৮ হাজার কেজি কাঁচা মরিচ

হিলি প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৩, ১৫:৪১আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৫:৪১

বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। রবিবার একদিনেই বন্দর দিয়ে ৮৮ হাজার ৮শ’ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দরের ক্রেতা মোস্তফা হোসেন বলেন, ‘বাজারে দেশি কাঁচা মরিচ উঠতে শুরু করেছে। পাশাপাশি আমদানি বাড়ায় দাম কমতে শুরু করেছে। হিলি স্থলবন্দরে প্রতিদিনই মরিচের দাম কমছে। শনিবার ৯৫ টাকা কেজি দরে কিনেছিলাম। রবিবার ৮৫ থেকে ৯০ টাকায় কিনেছি।’

হিলি স্থলবন্দরের আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, ‘বন্দর দিয়ে গত কয়েকদিন ধরেই নিয়মিতভাবে কাঁচা মরিচ আমদানি হচ্ছে। আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমে আসবে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘রবিবার একদিনেই বন্দর দিয়ে ১২টি ট্রাকে ৮৮ হাজার ৮শ’ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে। শনিবার আমদানি হয়েছিল ১১টি ট্রাকে ৮১ হাজার ৭৩২ কেজি।’

প্রসঙ্গত, দেশে কাঁচা মরিচের বাজার অস্থিতিশীল হয়ে উঠলে গত ২৫ জুন পণ্যটি আমদানির অনুমতি দেয় সরকার। দীর্ঘ ১০ মাস বন্ধের পর ২৬ জুন ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়।

/এমএএ/
সম্পর্কিত
নিত্যপণ্যের বাড়তি দামের চাপে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ
কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন
৩০০ টাকার কাঁচা মরিচ এখন ১০০ টাকা
সর্বশেষ খবর
বাড়ছে লোডশেডিং, হঠাৎ লিফট বন্ধ হয়ে গেলে কী করবেন?
বাড়ছে লোডশেডিং, হঠাৎ লিফট বন্ধ হয়ে গেলে কী করবেন?
যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো রাশিয়া
যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো রাশিয়া
ব্যবস্থাপনা ও তদারকি পদে থাকা কর্মীদের ‘শ্রমিক’ সংজ্ঞা থেকে বাদ দেওয়ার বৈধতা নিয়ে রুল
ব্যবস্থাপনা ও তদারকি পদে থাকা কর্মীদের ‘শ্রমিক’ সংজ্ঞা থেকে বাদ দেওয়ার বৈধতা নিয়ে রুল
নির্বাচনের আগে ফের তুরস্কবিরোধী মেজাজে নেতানিয়াহু
নির্বাচনের আগে ফের তুরস্কবিরোধী মেজাজে নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ