পদ্মায় নেমে প্রকৌশলী নিখোঁজ

মানিকগঞ্জ প্রতিনিধি 
০৮ আগস্ট ২০২৩, ২০:৩৫ আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ২০:৩৭

মানিকগঞ্জের হরিরামপুরের গোপীনাথপুর ইউনিয়নের ছোট বাহাদুরপুরে পদ্মা নদীর তীর রক্ষায় বেড়িবাঁধ নির্মাণকাজের সময় আমান উল্লাহ (২৫) নামে এক প্রকৌশলী নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দুপুরে নদীতে নামার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

আমান খুলনার রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের খান রজব আলির ছেলে। হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য বিষয়টি নিশ্চিত করেছেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য জানান, উপজেলার রামকৃষ্ণপুর থেকে গোপীনাথপুর পর্যন্ত চার কিলোমিটার পদ্মা নদীর তীর রক্ষার কাজ করছে ‘এস কে ইমদাদুল হক অ্যান্ড জামিল ইকবাল কোম্পানি’ নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কনসালটেন্ট ফার্মের ডুবুরি দলের প্রকৌশলী আমান উল্লাহ। তিনি মঙ্গলবার ১১টা ৪৫ মিনিটের দিকে নদীতে ফেলা জিও ব্যাগ নিয়মমাফিক  ফেলা  হয়েছে কিনা দেখার জন্য অক্সিজেন মাস্ক এবং যাবতীয় সরঞ্জামসহ আরেক ডুবুরি মীর সাজ্জাদ হোসেনকে (৫১) সঙ্গে নিয়ে পানির নিচে যান। ১৫ মিনিট পর আমান ভেসে উঠে সাহায্যের জন্য হাত উঁচু করলে নদীর পাড়ে থাকা অপর ডুবুরি জাহিদ পানিতে নামেন। কিন্তু ততক্ষণে আমান পানিতে কিছু সময় ভেসে থেকে তলিয়ে যান।  এর পর থেকে অন্য ডুবুরিরা তাকে খুঁজতে থাকেন।

নিখোঁজ প্রকৌশলীর সন্ধানে ছয় জন ডুবুরি কাজ করছেন। তবে এখনও তার সন্ধান পাওয়া যায়নি। 

বেড়িবাঁধের সাইট ম্যানেজার (হিসাব) প্রদীপ বিশ্বাস বলেন, ‘আমি ছুটিতে আছি। বাঁধের কাজে থাকা লোকজন আমাকে জানিয়েছেন, আমান উল্লাহ দুপুরে রিপোর্ট করার জন্য নিজেই পানিতে নামেন। তিনি পানির নিচ থেকে উঠে না আসায় খোঁজাখুঁজি চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
মাওয়ার পথে পদ্মার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার গল্প
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মায় ভেসে গেলেন মা-সহ সবাই, অলৌকিকভাবে বেঁচে রইলো ২০ দিনের শিশু
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি