ডাকাতি করতে গিয়ে শিক্ষককে হত্যা: ৫ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি
১০ আগস্ট ২০২৩, ১৭:২৬আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১৭:২৬

ময়মনসিংহে ডাকাতি করতে গিয়ে শিক্ষককে হত্যার ঘটনায় মামলায় দুই ভাইসহ পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে ময়মনসিংহ প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুদীপ্তা সরকার এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো– সাফত আলীর দুই ছেলে আবদুর রশিদ ও আবদুর রাশিদ, রজব আলীর ছেলে আবুল বাসার, সেকান্দার আলীর ছেলে মো. জিন্নাহ, সিরাজ উদ্দিনের ছেলে রাসেল।

মামলার সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট সঞ্জীব সরকার সঞ্জু মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, জেলার গফরগাঁও উপজেলার বাশিয়া গ্রামের শিক্ষক মাহবুবুল আলমের সঙ্গে দণ্ডপ্রাপ্তদের বিরোধ ছিল। এর জেরে শিক্ষকের বাড়িতে ডাকাতির পরিকল্পনা করে তারা। পরিকল্পনা অনুযায়ী ২০১২ সালের ১৯ এপ্রিল বাড়িতে হামলা করে মাহবুবুল আলমকে হত্যা করে। দুই দিন পর (২১ এপ্রিল) নিহত শিক্ষকের স্ত্রী হেনা পারভিন বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা করেন।

এপিপি আরও জানান, ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনা প্রমাণিত হওয়ায় পাঁচ আসামির উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। এই ঘটনায় পাঁচ আসামিকে হত্যা মামলায় যাবজ্জীবন এবং রাতের আঁধারে বাড়িঘরে হামলার মামলায় যাবজ্জীবন রায় দেন বিচারক। দুটি রায়ের সাজা একসাথে চলবে।

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের