স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো শিশুর

লালমনিরহাট প্রতিনিধি
১০ আগস্ট ২০২৩, ২৩:০৪আপডেট : ১০ আগস্ট ২০২৩, ২৩:০৫

লালমনিরহাটে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় পিষ্ট হয়ে অয়ন রায় (১২) এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ফকিরের তকেয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অয়ন স্থানীয় ফকিরের তকেয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সে গোকুন্ডা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ধুমের কুটি গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে। দুই ভাইয়ের মধ্যে অয়ন ছিল ছোট। তার মৃত্যুতে বাড়িতে আহাজারি চলছে।

ফকিরের তকেয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, বিকাল সোয়া ৪টায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলে মারা যায় অয়ন।

অয়নের মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে রাখা আছে বলে জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে