রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে এলো কয়লা

মোংলা প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৩, ১৬:০১আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৬:০৭

কয়লা সংকটের কারণে বন্ধ হওয়া বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র আবারও চালু হচ্ছে। এজন্য ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে কয়লা। রবিবার (১৩ আগস্ট) বেলা পৌনে ১১টায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়া-১২ নম্বর বয়ায় নোঙর করা ‘বসুন্ধরা ইমপ্রেস’ নামে জাহাজে এই কয়লা আনা হয়।

এই চালানে ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা আনা হয়েছে বলে জানান জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক। তিনি বলেন, ‘রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য মোট ৪৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে গত ২৪ জুলাই ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে বসুন্ধরা ইমপ্রেস নামে জাহাজটি। ৫ আগস্ট জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে সেখানে ১৮ হাজার মেট্রিক টন কয়লা খালাস করে রামপাল বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে দেওয়া শুরু হয়। বাকি ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি রবিবার চট্টগ্রাম থেকে মোংলা বন্দরে পৌঁছায়। সেখান থেকে ছোট লাইটারে করে রামপাল বিদ্যুৎকেন্দ্রে এই জ্বালানি কয়লা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

রামপাল বিদ্যুৎকেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ার উল আজিম বলেন, ‘রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য কাঙ্ক্ষিত জ্বালানি কয়লা মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এখন সেখান থেকে কয়লা খালাস করে বিদ্যুৎকেন্দ্রে নেওয়ার প্রক্রিয়া চলছে। এর আগে গত ৫ আগস্ট চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া ১৮ হাজার মেট্রিক টন কয়লা বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছেছে। তবে সম্পূর্ণ কয়লা পৌঁছালে তার দু-একদিনের মধ্যেই ফের উৎপাদনে যাবে রামপাল বিদ্যুৎকেন্দ্র।’

সর্বশেষ গত ১৩ জুলাই ইন্দোনেশিয়া থেকে কেন্দ্রে আনা ৩১ হাজার মেট্রিক টন কয়লা ফুরিয়ে গেলে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদন।

/এমএএ/
সম্পর্কিত
এক বিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট চালু
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
নিজেদের জ্বালানি থাকতে আমরা বিদেশ থেকে কেন আমদানি করবো: বিদ্যুৎমন্ত্রী
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী