বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

মোংলা প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৩, ১৪:২৮আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৪:২৮

যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে কোরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এম ভি উহুইউন এইচপোই’। সোমবার (১৪ আগস্ট) বেলা ১১টায় বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি।

দুপুর থেকেই পণ্য খালাসের কাজ শুরু হয়। খালাসের সঙ্গে সঙ্গেই এসব নির্মাণ সামগ্রী নৌযানে (বার্জ) করে নদীপথে নেওয়া হচ্ছে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বঙ্গবন্ধু রেল সেতুর ডিপোতে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে গত ২ আগস্ট ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে এম ভি উহুইউন এইচপোই। জাহাজটি আজ বন্দরে ভিড়েছে। জাহাজটিতে বঙ্গবন্ধু রেল সেতুর এক হাজার ৭১৭ দশমিক ৫৫ মেট্রিক টন ওজনের ১৯৪প্যাকেজ মালামাল (বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী) এসেছে।

তিনি জানান, দুপুর ১টা থেকে জাহাজটি থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। জাহাজটির সব মালামাল খালাসে সময় লাগবে তিন থেকে চার দিন। 

উল্লেখ্য, গত ১৭ মে এম ভি সান ইউনিটি, ৫ মার্চ এম ভি হাইডং ০৯ ও ২১ ফেব্রুয়ারি এম ভি জুপিটার ও ৪ জুলাই এভার ভিনটেজ জাহাজ ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে।

/এফআর/
সম্পর্কিত
বঙ্গবন্ধু রেল সেতুর নাম বদলে ‘যমুনা রেল সেতু’
বঙ্গবন্ধু সেতুপূর্ব-গাজীপুর রেললাইনটি ডাবল করা হবে: রেল সচিব
বঙ্গবন্ধু রেলসেতুর কাজ শেষ পর্যায়ে, চালু হতে পারে ডিসেম্বরে
সর্বশেষ খবর
মসজিদে গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে গ্রেফতার পাঁচজন রিমান্ড শেষে কারাগারে
মসজিদে গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে গ্রেফতার পাঁচজন রিমান্ড শেষে কারাগারে
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর
গৌরব গুপ্তের নকশায় ‘শি-উলফ’ সাজে শাকিরা, সঙ্গে বেনারসি সিল্ক
গৌরব গুপ্তের নকশায় ‘শি-উলফ’ সাজে শাকিরা, সঙ্গে বেনারসি সিল্ক
ছিনতাই হচ্ছে প্রাণও যাচ্ছে, পুলিশের খাতায় কতটা উঠছে?
ছিনতাই হচ্ছে প্রাণও যাচ্ছে, পুলিশের খাতায় কতটা উঠছে?
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা