কলমাকান্দার বাজারে আগুনে পুড়ে গেছে ২১ দোকান

নেত্রকোনা প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৩, ১৮:৪৯ আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১৮:৪৯

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে ২১টি দোকান পুড়ে প্রায় তিন কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শুক্রবার সকালে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. শাজাহান বলেন, ‘লেংগুরা বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যায়। আগুনে পুড়ে গেছে ২১টি দোকান৷ ব্যবসায়ীদের প্রায় তিন কোটি টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

স্থানীয় ব্যাবসায়ীরা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে ব্যবসায়ী এনামুল হকের দোকান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই বিভিন্ন দোকানে আগুন ছড়িয়ে পড়ে। কোনও দোকান থেকে মালামাল বের করা সম্ভব হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
এক গুদাম থেকে ছড়ালো আগুন, পুড়লো ২৬টি ঝুটের গুদাম
পদ্মায় দস্যুদের দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, দুই স্পিডবোটে আগুন
আড়াই ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার