পুকুরে গোসলে নেমে প্রাণ গেলো দুই শিশুর

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ আগস্ট ২০২৩, ১৭:৫৬আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৭:৫৬

কুড়িগ্রামের রাজারহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে সোহানা আক্তার (৭) ও রোকসানা আক্তার (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার চাকিরপশার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খুলিয়াতারী গ্রামে এ ঘটনা ঘটে।

চাকিরপশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস ছালাম ও রাজারহাট থানার ওসি আব্দুল্লা হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রোকসানা চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী গ্রামের রিপন মিয়ার মেয়ে এবং সোহানা উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মেদনী খিতাব খাঁ গ্রামের সোলাইমান আলীর মেয়ে। সোহানা খুলিয়াতারী গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায় রোকসানা ও সোহানা। পরে তাদের খুঁজে পাওয়া না গেলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে সোহানা ও রোকসানার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজারহাট থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি আব্দুল্লা হিল জামান বলেন, ‘গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হবে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এসএন/
সম্পর্কিত
ফটিকছড়িতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু
আজিমপুরে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি