পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৩, ১৯:৩০ আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৯:৩০

নেত্রকোনার আটপাড়া উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ আগস্ট) সকালে উপজেলার মঙ্গলসিদ্ধ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত দুই শিশু হলো- মঙ্গলসিদ্ধ গ্রামের ইব্রাহিমের ছেলে ইফরান (৭) এবং একই গ্রামের মোস্তফার মেয়ে খাদিজা (৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজ বাড়ির পাশে ইফরান ও খাদিজা খেলছিল। খেলাধুলার এক পর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে তাদের পায়নি। এ সময় খোকামনি নামে এক শিশু তাদের পুকুরে ভাসতে দেখে বাড়ির লোকজনকে জানায়। স্থানীয়রা শিশুদের উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আটপাড়া থানার ওসি উজ্জল কান্তি সরকার জানান, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।’

/এসএন/
সম্পর্কিত
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার