সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৩, ২০:৫৪ আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ২২:০৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে বাবলু হক নামে এক মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তার মরদেহ বিএসএফ হেফাজতে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে শাহবাজপুর ইউনিয়নের চাকপাড়া সীমান্তের ১৯ বিঘি গ্রামে।

নিহত যুবক শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর মধ্যপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

এদিকে, সীমান্তে গুলিতে যুবক নিহতের বিষয়টি বিজিবির পক্ষে নিশ্চিত করা হলেও পরিচয় শনাক্ত করতে পারেনি তারা।

নিহতের ভাই সাজিবুল হক জানান, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি বাবলু। রাত ৯টার দিকে চাকপাড়া সীমান্তের ১৯ বিঘি মাঠে তাকে গুলি করে হত্যা করা হয়। ভারত থেকে মরদেহের ছবি পেয়ে নিশ্চিত হওয়া যায় নিহত ব্যক্তি বাবলু হক। পরে আজ দুপুরে বিজিবি ক্যাম্পে যোগাযোগ করলে কাগজপত্র নিয়ে যেতে বলে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তে গুলিতে এক যুবক নিহতের বিষয়টি তারা শুনেছেন। তবে পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ ভারতে রয়েছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হবে। পরিচয় শনাক্ত হলে, পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরতসহ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হবে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে গুলি, আহত বাংলাদেশি যুবককে নিয়ে গেলো বিএসএফ
সীমান্তের ওপারে ইতিহাসের প্রাচীন তোরণ, কোতওয়ালী দরজা
ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে ২ পাকিস্তানি নিহত
সর্বশেষ খবর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ