স্ত্রীর মামলায় পুলিশ সদস্যের এক বছরের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৩, ১৮:১৯আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৮:১৯

গোপালগঞ্জে স্ত্রীর করা যৌতুক মামলায় জুয়েল মোল্লা (২৫) নামে এক পুলিশ সদস্যকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অনুশ্রী রায় এ আদেশ দেন। এ সময় মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

পুলিশ সদস্য জুয়েল জেলার কাশিয়ানী উপজেলার জোতকুরা গ্রামের আজাহার মোল্লার ছেলে। তিনি মাদারীপুর পুলিশ লাইনসে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

খালাসপ্রাপ্তরা হলেন– কাশিয়ানীর জোতকুরা গ্রামের ছয়জুদ্দিন মোল্লার ছেলে আজাহার মোল্লা ও জসিম মোল্লা( ৩১), সদর উপজেলার পুকুরিয়া গ্রামের শহীদ মোল্লার ছেলে সোহেল মোল্লা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে বাদী সাইমা আক্তার সীমার বড় ভাইয়ের কাছ থেকে চাকরির কথা বলে তিন লাখ টাকা নেন জুয়েল। পরে ওই বছরই পুলিশে চাকরি হওয়ার পর ট্রেনিংয়ে যাওয়ার আগে  শরিয়াহ অনুযায়ী বাদীকে বিয়ে করেন। পরে ২০১৭ সালে বাদী ওই পুলিশ সদস্যকে কাবিনের জন্য চাপ দিলে তার কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে রাজি না হলে পুলিশ সদস্য জুয়েল শরিয়াহ অনুযায়ী বিয়ের কথা অস্বীকার করেন।

ওই বছরেই সীমা বাদী হয়ে গোপালগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে মামলা দায়ের করেন। এরপর ২০২০ সালে মামলার ভয়ে বাদীকে বিয়ে মেনে নেওয়ার কথা বলে বাড়িতে নিয়ে পুনরায় কাছে দশ লাখ টাকা যৌতুক দাবি করেন জুয়েল। ওই টাকা না দিলে বাদীকে ঘরে তুলবেন না বলে জানিয়ে দেন।

পরে বাদীর দায়ের করা গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাশিয়ানী আমলি আদালত মামলাটি আমলে নিয়ে কাশিয়ানী থানাকে তদন্তের দায়িত্ব দেন। দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা আদালতে চার জনকে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায়  অভিযুক্ত করে অভিযোগপত্র দায়ের করেন। পরে দীর্ঘ শুনানি শেষে আজ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক  এ রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী ফজলুল হক খান খোকন বলেন, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি। এ রায়ে সন্তোষ প্রকাশ করছি।’

মামলার বাদী বলেন, ‘জুয়েল আমার সঙ্গে প্রথমে প্রতারণা করে তিন লাখ টাকা নেয়। পরে আমাকে শরিয়াহ মূলে বিয়ে করে। পরে সে অস্বীকার করলে আমি আদালতে মামলা দায়ের করি। পরে আমাকে বাড়িতে নেবে বলে আবার আমার কাছে দশ লাখ টাকা যৌতুক দাবি করে। পরে মামলাটি আদালত আমলে নিয়ে বিচারকাজ শুরু করেন। আজ আসামিকে এক বছরের সাজা দিয়েছেন আদালত। আমি এ রায়ে সন্তোষ প্রকাশ করছি।’

 

/এমএএ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান