মোবাইল ফোনের টাওয়ার থেকে পড়ে টেকনিশিয়ানের মৃত্যু 

বাগেরহাট প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৩, ২৩:১৭আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ২৩:২২

বাগেরহাটের রামপালে মোবাইল ফোনের টাওয়ার থেকে পড়ে তরুণ (২২) নামে এক টেকনিশিয়ানের মুত্যু হয়েছে। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রামপালের ভাগা এলাকায় মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের টাওয়ারে কাজ করতে ওঠার পর পা পিছলে পড়ে তরুণের মৃত্যু ঘটে।

নিহত তরুণ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কদমতলা গ্রামের শরিফুল হাওলাদারের ছেলে।

রামপাল উপজেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. তাহরিমা খাতুন জানান, টাওয়ার থেকে পড়ে ওই টেকনিশিয়ান মাথায় গুরুতর আঘাত পান। এতে প্রচুর রক্তক্ষরণে হাসপাতালের আসার আগেই তার মৃত্যু হয়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, বাংলালিংকের টাওয়ারে কাজ করতে ওঠার পর পা পিছলে নিচে পড়ে যান তরুণ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এমএএ/
সম্পর্কিত
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতিকারের উপায়
মোবাইল ফোন রাতভর চার্জে রেখে ঘুমান?
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি