বিয়ের কথা বলে অপহরণের অভিযোগে যুবক গ্রেফতার

নাটোর প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৬ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৮

নাটোর জেলার নলডাঙ্গা থানার বুড়িরভাগ এলাকা থেকে অপহরণের অভিযোগে আশিক (২৫) এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আশিক নলডাঙ্গা উপজেলার বুড়িরভাগ এলাকার সুমনের ছেলে।

নাটোর র‌্যাব অফিসের কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার নুরুল হুদা নিষয়টি নিশ্চিত করেছেন।

মামলাসূত্রে তিনি জানান, আসামি আশিক ভিকটিমকে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিতো। ওই বিষয়ে ভিকটিমের অভিভাবক আসামির মা-বাবাকে একাধিকবার জানালেও তারা কোনও কর্ণপাত করেনি। গত ২৯ আগস্ট সকালে ভিকটিম হলুদঘর পূর্বপাড়ায় নিজ বাড়ির সামনে থেকে আসামি  ভিকটিমকে বিয়ের কথা বলে অপহরণ করে। ওই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন। এরপর ভিকটিমকে উদ্ধার শেষে আসামিকে গ্রেফতার করা হয়।

আসামিকে নাটোর জেলার নলডাঙ্গা থানায় হস্তান্তর  করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

/এমএএ/
সম্পর্কিত
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
শীত এলেই জমে গুড়ের কারবার, নাটোরে ১১৫ কোটি টাকার উৎপাদন লক্ষ্যমাত্রা
থানা থেকে বাসায় যাওয়ার পথে নারী পুলিশকে মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা
সর্বশেষ খবর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ