টিসিবির পণ্য খোলাবাজারে বিক্রি, ৮০ হাজার টাকা জরিমানা

নীলফামারী প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬

নীলফামারীর জলঢাকার ধর্মপাল ইউনিয়নে টিসিবির পণ্য খোলাবাজারে বিক্রির দায়ে দুই দোকানদারকে ৮০ হাজার টাকা জরিমানা এবং ওই পণ্য জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ময়নুল ইসলাম এই দণ্ডাদেশ দেন।

অভিযুক্তরা হলো– ওই ইউনিয়নের শামসুল ইসলামের ছেলে আরিফ রেজা এবং হুচেন আলীর ছেলে মোস্তাকিম আলম।

জানা যায়, আরিফের দোকান থেকে দুই লিটারের সয়াবিন তেলের ৭০টি বোতলে ১৪০ লিটার সয়াবিন তেল, ২৭৮ কেজি ডাল এবং ৬৬৯ কেজি চাল জব্দ করা হয়। অপরদিকে, মোস্তাকিমের দোকান থেকে ১২৮ লিটার সয়াবিন তেল, ৯০৬ কেজি চাল ও ৩০২ কেজি ডাল জব্দ করে ধর্মপাল ইউপি কার্যালয়ে রাখা হয়।

ধর্মপাল ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের জানান, একই পরিবারে একাধিক কার্ড থাকায় অনেকেই টিসিবির পণ্য বেশি দামে বাজারে বিক্রি করে থাকেন। কেউ দলীয়ভাবে পেয়েছে, আবার কেউ চেয়ারম্যান-মেম্বারের কাছ থেকে পেয়েছেন। গতকাল দুই দোকান থেকে ওই মালামাল পাওয়ায় তাদের ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন।

জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘অত্যাবশকীয় পণ্যবিধি বা আইন অনুযায়ী ৩(১) ধারা ভঙ্গ করার দায়ে ৬ ধারার বিধান মোতাবেক ওই দুই জনকে ৮০ হাজার টাকা জরিমানা এবং পণ্যগুলো জব্দ করা হয়।’

তিনি আরও জানান, আজ (শুক্রবার) দুপুরের দিকে আশ্রয়ণ প্রকল্পের সদস্য ও গরিব মানুষের মাঝে ওইসব পণ্য বিনামূল্যে বিতরণ করা হবে। তাদের তালিকা করা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি
এআইভিত্তিক বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা আধুনিক করছে টিসিবি
টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও অপেক্ষা
সর্বশেষ খবর
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি