মাদারীপুর সদর হাসপাতালে আগুন

মাদারীপুর প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৮

মাদারীপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে আট শিশু রোগী এবং তাদের অভিভাবকদের কোনও ক্ষতি না হলেও আতঙ্ক দেখা দেয়। সোমবার (৪ সেপ্টেম্বর) ভোরে হাসপাতালের পঞ্চম তলার ওই ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

হাসপাতাল, রোগী ও রোগীর আত্মীয়-স্বজন সূত্রে জানা যায়, ভোরে রোগীর আত্মীয়-স্বজনরা হঠাৎ শিশু ওয়ার্ডের বি-৫ শয্যায় আগুন ও ধোঁয়া দেখতে পান। এ সময় ওই ওয়ার্ডে থাকা আট শিশু ও তাদের সঙ্গে থাকা আত্মীয়-স্বজনরা দ্রুত পাঁচ তলার ওয়ার্ড থেকে নিচে নেমে আসেন। পরে ওয়ার্ডে থাকা স্বাস্থ্যকর্মীরা তাৎক্ষণিক অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শিশু ওয়ার্ডের রোগীর স্বজন হাসান বলেন, ‘আমরা সবাই ঘুমাচ্ছিলাম। হঠাৎ ভোরে ধোঁয়া ও পোড়ার গন্ধ নাকে আসে। পরে কোনও কিছু না ভেবে মেয়েসহ আমি এবং ওই ওয়ার্ডে থাকা অন্যরা শিশুদের নিয়ে দ্রুত নিচে নেমে যান। আগুন দ্রুত নেভানো না গেলে বড় ধরনের ক্ষতি হয়ে যেত।’

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. নুরুল ইসলাম বলেন, ‘হঠাৎ করে শিশু ওয়ার্ডে আগুনের সূত্রপাত হলে তাৎক্ষণিক অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে নেভানো হয়। এ সময় ওয়ার্ডে থাকা শিশু ও তাদের স্বজনদের দ্রুত নিচে নামানো হয়। আগুন নেভানোর আধাঘণ্টা পরেই আবারও রোগীদের শয্যায় ফিরিয়ে আনা হয়। আগুনে ওয়ার্ডে থাকা একটি শয্যার চাদর ও ফোমের কিছু অংশ পুড়ে গেছে। এ ছাড়া তেমন কোনও ক্ষতি হয়নি।’

সিভিল সার্জন ডা. মুনীর আহম্মদ খান বলেন, ‘সিলিং ফ্যান থাকার পরেও একজন রোগীর স্বজন চার্জার ফ্যান ব্যবহার করছিলেন। সেই চার্জার ফ্যান থেকে ওই শয্যার মশারিতে আগুন লেগে যায়। তাৎক্ষণিকভাবে ওয়ার্ডের লোকজনই আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার্জার ফ্যানটির ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে।’

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুর মোহাম্মদ শিকদার বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।’

/এমএএ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম