যুবলীগ নেতা হত্যা: জেলা জামায়াত আমির ও শিবির সভাপতি কারাগারে

নাটোর প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৯

নাটোরের লালপুরে যুবলীগ নেতা ওসমান গনিকে কুপিয়ে ও হাত পায়ের রগ কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় জেলা জামায়াতের আমির এবং জেলা শিবির সভাপতিসহ পাঁচ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আসামিদের গ্রেফতারের পর সোমবার দুপুরে আদালতে পাঠালে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন– মামলার এজাহারভুক্ত আসামি জেলা জামায়াতের আমির ও ডাঙ্গাপাড়া গ্রামের নাসিম উদ্দিনের ছেলে আব্দুল লতিফ প্রামাণিক (৫৫), জেলা শিবিরের সভাপতি ও লালপুরের কদিমচিলান ইউনিয়নের পুকুরপাড়া চিলান গ্রামের মোখলেসুর রহমানের ছেলে মহসিন আলম (২৮), একই গ্রামের তৈয়ব আলীর ছেলে মোখলেসুর রহমান, তদন্তে প্রাপ্ত আসামি দুয়ারিয়া গ্রামের নওশাদ আলীর ছেলে নাদিম  (৩৪) ও আফসারের ছেলে জাকিরুল ইসলাম।

লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন জানান, নিহত ওসমান গনির ভাই কুতুব উদ্দিন বাদী হয়ে রবিবার রাতে ২৫ জনের নামসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে মামলা করেন। সেই মামলায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর নীরেন্দ্রনাথ জানান, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এমএএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম