নিখোঁজের ২ দিন পর মাটি খুঁড়ে পাওয়া গেলো মাদ্রাসাছাত্রের লাশ

কুমিল্লা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:০৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:০৯

কুমিল্লার বরুড়ায় নিখোঁজের দুদিন পর এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) উপজেলার ভবানীপুর ইউনিয়নের এগারো গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন।

উদ্ধার হওয়া লাশটি বরুড়া পৌরসভার পাঠান পাড়া এলাকার দুবাই প্রবাসী মো. মাসুদের ছেলে ইব্রাহিম খলিলের (৭)। সে পাঠানপাড়া আল কোরআন মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।

জানা গেছে, ইব্রাহিম গত ৪ সেপ্টেম্বর সকাল ১১টায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। তার মা জেসমিন আক্তার ৫ সেপ্টেম্বর বরুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। গত দুদিন ধরে সন্ধান পেতে মাইকিং করেছে তার পরিবার। বুধবার সকালে এগারো গ্রামের ওই পরিত্যক্ত বাড়িটির মালিক মকবুল হোসেন সেখানে গিয়ে নতুন মাটি দেখতে পান। পরে প্রতিবেশীদের ডেকে ওই মাটি দেখান তিনি। একপর্যায়ে মাটি সরালে বাচ্চার হাতের মতো দেখা গেলে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানান। পরে পুলিশ এসে মাটি সরিয়ে লাশটি উদ্ধার করে।

বরুড়া থানার ওসি বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান