রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সহকারী মহাসচিব

কক্সবাজার প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৩, ২২:২৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ২২:২৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপির দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক কেনি উইগনারাজার নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল। সোমবার সকালে প্রতিনিধি দলটি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায়।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানিয়েছেন, জাতিসংঘের সহকারী মহাসচিব কেনি উইগনারাজার নেতৃত্বে প্রতিনিধি দলটি উখিয়া ক্যাম্প ১৭, ক্যাম্প ২০ বর্ধিত অংশ, ক্যাম্প ৪ এবং কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্প পরিদর্শন করেন।

তিনি জানান, দিনব্যাপী পরিদর্শনকালে জাতিসংঘের প্রতিনিধি দল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপি পরিচালিত ই ভাউচার সেন্টার, ইউএনএইচসিআর ও এনজিও ফোরাম পরিচালিত পাইলট প্রকল্প মর্ডান ভিলেজ, রোহিঙ্গা ক্যাম্পে ব্র্যাক পরিচালিত কার্যক্রম, আইইউসিএন পরিচালিত পরিবেশ ও প্রকৃতি রক্ষা কার্যক্রম এবং কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পে রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়ন সেন্টার পরিদর্শন করেন।

পরে প্রতিনিধি দল সিআইসি অফিসে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তা, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সেখানকার কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

জাতিসংঘের প্রতিনিধি দল ক্যাম্পের বিভিন্ন প্রকল্পের অধীনে নির্মিত শেলটারগুলো ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের ঘরে ঢুকে তাদের জীবনযাপনের মান সম্পর্কে জিজ্ঞাসা করেন। প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশের প্রশংসা করে।

এ সময় প্রতিনিধি দলটির সঙ্গে ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. সাইফুজ্জামান প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী