১৭ জেলেসহ সাগরে ভেসে থাকা বিকল ট্রলার চার দিন পর উদ্ধার

মোংলা প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৯

ইঞ্জিন বিকল হওয়া ট্রলারে বঙ্গোপসাগরে চার দিন ধরে ভেসে থাকার পর ১৭ জেলেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকা থেকে তাদের উদ্ধার করে মোংলা কোস্টগার্ড।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জেলে উদ্ধারের খবর নিশ্চিত করেন।

শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘১৭ জেলেসহ সাগরে ভাসমান 'এফবি মা' নামে ফিশিং ট্রলারটির অবস্থান প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়। এরপর মোংলা কোস্টগার্ডের আওতাধীন কাগা দোবেকি, দোবেকি এবং কচিখালী স্টেশনের কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ট্রলারসহ জেলেদের উদ্ধার করেন। প্রাথমিকভাবে তাদের মান্দারবাড়ি ফরেস্ট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাদের বরগুনার পাথরঘাটার কোস্টগার্ড কন্টিনজেন্টে নিয়ে যাওয়া হবে।’

এদিকে জেলে মহাজন গোলাম মোস্তফা চৌধুরী জানান, বরগুনা জেলার পাথরঘাটার বাদুরতলা গ্রামের সালাম দোকানদারের মালিকানাধীন ‘এফবি মা’ ট্রলারটি ১৭ জন জেলে নিয়ে ১০ সেপ্টেম্বর মাছ ধরার জন্য পাথরঘাটা থেকে সাগরে যাত্রা করে। দুই দিন পরে ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় ভাসমান অবস্থায় থাকে ট্রলারটি। ট্রলারের মাঝি জামাল মিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইল ফোনে এই তথ্য জানান।

তিনি আরও জানান, ট্রলারে থাকা ১৭ জেলের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।

/এমএএ/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
‘বন কর্মকর্তার গুলিতে’ জেলে নিহত, কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার হামলা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের