সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, ৬ জন কারাগারে

মোংলা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৮

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের মরাপশুর খালে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে আটক স্থানীয় আওয়ামী লীগ নেতার ভাইসহ ছয় জনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের খুলনা জেলা কারাগারে পাঠায় পুলিশ। সোমবার গভীর রাতে বনের মরাপশুর খাল থেকে বনরক্ষীরা তাদের আটক করে।

পূর্ব সুন্দরবনের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, ‘প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে বিষ দিয়ে মাছ শিকার করে আসছে জেলে নামধারী একদল দুর্বৃত্ত। তাদের কোনোভাবেই থামানো যাচ্ছে না। সোমবার বিষ দিয়ে মরাপশুর খালে মাছ শিকার করছিল দুর্বৃত্তরা। খবর পেয়ে টহলরত বনরক্ষীরা সেখানে গিয়ে ছয় জনকে আটক করে।’

আটককৃতদের মধ্যে মোংলা উপজেলার চিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল হাওলাদারের ছোট ভাই ফরিদ হাওলাদার (৪৫) রয়েছেন। বাকি পাঁচ জন হলেন– সজীব বয়াতি (২০), চঞ্চল হাওলাদার (২৫), লিটন হাওলাদার (২৬), বশিরুল খান (২৮) ও আউয়াল খান (২৭)। তাদের সবার বাড়ি চিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।

আটক ব্যক্তিদের কাছ থেকে দুই বোতল বিষ (কীটনাশক), বিষযুক্ত ৪০ কেজি বিভিন্ন মাছ, দুটি নৌকা এবং দুই সেট অবৈধ টোন জাল পান বনরক্ষীরা। তাদের নামে পূর্ব সুন্দরবনের মরাপশুর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বাদী হয়ে মঙ্গলবার খুলনার দাকোপ থানায় বন আইনে মামলা করেন। পরে আসামিদের জেলা কারাগারে পাঠায় পুলিশ।

এদিকে বিষ দিয়ে মাছ শিকারের প্রসঙ্গে জানতে চাইলে আটক ফরিদ হাওলাদারের ভাই আওয়ামী লীগ নেতা নজরুল বলেন, ‘যে যেমন কর্ম করবে, তার তেমন ফল ভোগ করতে হবে। আমি কোনও অন্যায়কে সমর্থন করি না।’

/এমএএ/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান