নারীকে ধর্ষণের পর হত্যার অপরাধে ২ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৬

ফরিদপুরে এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার দায়ে দুই জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া দুই জনকে এক লাখ টাকা করে অর্থদণ্ডও করা হয়। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে এ আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হাফিজুর রহমান।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো– ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের মামুদপুর হালিমের ভিটা এলাকার সলিম মল্লিকের ছেলে আরজু মল্লিক এবং একই এলাকার বাবুল মিয়ার ছেলে সবুজ মিয়া। রায় ঘোষণার সময় আদালতে আরজু উপস্থিত ছিল। সবুজ পলাতক।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট স্বপন পাল জানান, ২০১৭ সালের ১২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বিলমামুদপুর এলাকার একটি কলাবাগান থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে কোতয়ালি থানা পুলিশ।

তিনি আরও জানান, ওই নারীর পরিচয় তখন জানা যায়নি। পরে পরিচয় শনাক্তে কাজ শুরু করে পুলিশ। দীর্ঘদিন পর তার পরিচয় শনাক্ত করেন তদন্তকারী কর্মকর্তা এসআই এনায়েত হোসেন। জানা যায় তার বাড়ি চট্টগ্রামে। পরে ভুক্তভোগীর মোবাইল ফোনের কললিস্ট অনুসরণ করে আরজু মল্লিককে গ্রেফতার করে পুলিশ। আরজু স্বীকার করে, ওই নারীকে সে এবং সবুজ মিয়া ধর্ষণ করে এবং পরে শ্বাসরোধ করে হত্যা করে।

স্বপন পাল আরও জানান, ভুক্তভোগীকে আরজু এবং সবুজ ফরিদপুরে নিয়ে আসে। পরে টাকা নিয়ে ঝামেলা হলে তাকে হত্যা করে কলাবাগানে ফেলে রাখে। দীর্ঘ শুনানি শেষে আরজু মল্লিক ও সবুজ মিয়াকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন আদালত।

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী