আশুলিয়ায় মা-বাবা-সন্তানকে হত্যা: গাজীপুর থেকে দম্পতি গ্রেফতার

সাভার প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৩, ০০:০৯আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০০:২০

ঢাকার আশুলিয়ায় নিজ কক্ষে মা-বাবা ও সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় এক দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২ অক্টোবর) রাতে গাজীপুরের শফিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ৪ (সিপিসি-২)-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। তিনি জানান, গ্রেফতারের বিষয়টি র‌্যাবের মিডিয়া উইং’কে জানানো হয়েছে। মঙ্গলবার সকালে র‌্যাবের মিডিয়ায় সেন্টার থেকে বিস্তারিত জানানো হবে।

গ্রেফতার দুজন হলো– সাগর আলী ও তার স্ত্রী ইশিতা বেগম।

শনিবার রাতে আশুলিয়ার জামগড়া ফকিরবাড়ী মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন একটি ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন– ঠাঁকুরগাও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৫০), তার স্ত্রী সহিদা বেগম (৪০) এবং তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২)। সহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। স্বামী-স্ত্রী দুজনই আশুলিয়ায় আলাদা পোশাক কারখানায় চাকরি করতেন।

আরও পড়ুন: বাবা-মা-সন্তানকে গলা কেটে হত্যা: কক্ষের জিনিসপত্র স্বাভাবিক অবস্থায় ছিল

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে