মেঘনায় ট্রলারডুবি: একজনের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৩, ১০:৫৮আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১১:০২

মুন্সীগঞ্জের গজারিয়ার চিরকিশোরগঞ্জ ফেরিঘাটের অদূরে বাল্কহেডের ধাক্কায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলের কাছে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন পাঁচ জন।

নিখোঁজরা হলেন– জান্নাতুল মাওয়া (১০), সাফা (৪), মারওয়া (৮), ইমাদ হোসেন (২) ও ছাব্বির হোসেন (৪০)।

উদ্ধার মরদেহটি সুমনা আক্তার নামে এক নারীর বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১১ জন যাত্রী নিয়ে ভ্রমণে যাওয়া ট্রলারটি বাল্কহেডের ধাক্কায় উত্তাল মেঘনায় ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় সে সময় পাঁচ জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ হন ছয় জন।

বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের কমান্ডার উপপরিচালক ওবাইদুল করিম জানান, ঘটনার পরে নৌপুলিশ, ফায়ার সার্ভিস, বিআইডব্লিটিএ ঘটনাস্থলে এসেও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ শুরু করতে পারেনি। তবে তল্লাশি অভিযান শুরু করে তারা। শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। চিরকিশোরগঞ্জ ঘাটের ৩শ মিটার দূর থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে বাড়ি ফিরলেন ৫৪ বছর পর
ইউএনএইচসিআর-আইওএমের বিবৃতিআন্দামান সাগরে ট্রলার ডুবে রোহিঙ্গা ও বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম