মেঘনায় ট্রলারডুবি: আরও ২ জনের মরদেহ উদ্ধার  

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৩, ১৪:১৬আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৪:২৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ আরও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার ও সাড়ে ৭টার দিকে মেঘনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মোস্তফা জানান, সকাল সাড়ে ৭টার দিকে মতলবের ষাটনল এলাকা থেকে জান্নাতুল মারওয়া নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ সদরের চরঝাপটা থেকে আরও এক সাব্বির নামে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে।’

এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ রয়েছে তিন শিশু। তারা হলো– দুই বোন জান্নাতুল মাওয়া (৬) ও জান্নাতুল ফেরদৌস সাফা (৩), ইমাত (২)। তাদের উদ্ধারে অভিযান চলছে।

বৈরী আবহাওয়ার কারণে শনিবার সন্ধ্যায় উদ্ধার অভিযান সাময়িক বন্ধ রাখা হয়। রবিবার সকাল ৬টা থেকে পুনরায় সমন্বিত উদ্ধার অভিযান শুরু করে নৌবাহিনী, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, বিআইডব্লিটিএ এবং নৌপুলিশ।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ চিরকিশোরগঞ্জ ফেরিঘাটের অদূরে গজারিয়ার মেঘনা নদীতে একটি বাল্কহেডের ধাক্কায় ১১ জন যাত্রী নিয়ে ডুবে যায় আনন্দ ভ্রমণের ট্রলার। এতে নিখোঁজ হন ছয় জন। শনিবার সকালে সুমনা আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার হয়।

/এমএএ/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে বাড়ি ফিরলেন ৫৪ বছর পর
ইউএনএইচসিআর-আইওএমের বিবৃতিআন্দামান সাগরে ট্রলার ডুবে রোহিঙ্গা ও বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম