খুলনায় দুটি ওয়ানশুটার গানসহ একজন গ্রেফতার

খুলনা প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৩, ১৫:১৪ আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১৫:১৪

খুলনায় দুটি ওয়ানশুটার গানসহ আইয়ুব আলী খান (৬৫) নামে একজনকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড। সোমবার (১০ অক্টোবর) ভোর রাত ৩টার দিকে রূপসা থানাধীন আলাইপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীন বিসিজি স্টেশন রূপসা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দেন।তখন ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ড সদস্যরা পেছনে ধাওয়া করে লোকটিকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তি আইয়ুবকে তল্লাশি করে দুটি দেশি ওয়ানশুটার গান জব্দ করা হয়। সে রূপসা থানাধীন আলাইপুর গ্রামের বাসিন্দা।’

তিনি আরও জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্র ও আটক ব্যক্তিকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক