ঘূর্ণিঝড় হামুন: মোংলা বন্দরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

মোংলা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৩, ২০:৪৯আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ২০:৪৯

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় হামুনে পরিণত হয়েছে। এ জন্য মোংলা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় এই হুঁশিয়ারি জারি করা হয়।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ জানান, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সিগন্যাল বেড়েছে। রাত থেকে আগামী বুধবার পর্যন্ত উপকূলে ঝড়-বৃষ্টি বয়ে যাবে। ঘূর্ণিঝড় হামুন বর্তমানে মোংলা বন্দর থেকে ৫৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

এর আগে গভীর নিম্নচাপের প্রভাবে সোমবার দিনভর উপকূলীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তবে সন্ধ্যার পরও আকাশ মেঘে ঢাকা রয়েছে। এদিকে উপকূলে হালকা বাতাস বইলেও এখন পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি।

এদিকে, মোংলা বন্দরে অবস্থানরত ১১টি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ।

/এমএএ/
সম্পর্কিত
এক ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে ১১০০ কোটি টাকা, কেমন আছেন সাইদুলরা
মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা
চলতি মাসে তাপপ্রবাহ-ঘূর্ণিঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী