পাহাড়ি নদীতে নৌকাডুবি: নিখোঁজ একজনের লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৩, ১৪:০০আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৪:০০

বান্দরবানের বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া লংরে খুমি (২১) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সাঙ্গু নদীর বড় পাথর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ইঞ্জিনচালিত এক নৌকার মাঝি সকাল ১১টার দিকে নদীতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয়রা মিলে লাশটি উদ্ধার করে।

এদিকে, বুধবার রাতে নৌকা ডুবে তিন জন নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধার অভিযানে নামে পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয়রা। এখনও দুজন নিখোঁজ রয়েছেন। তারা হলেন– অংলে খুমিপাড়ার বাসিন্দা লংবে খুমী (৪৫) এবং চয়অং খুমিপাড়ার বাসিন্দা ছাই খুমি (৩০)। তাদের উদ্ধারে অভিযান চলছে।

একজনকে উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ইউনিট পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, ‘সকাল থেকে উদ্ধার অভিযান চলছে। একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ দুজনকে উদ্ধারের জন্য অভিযান চলছে।’

উল্লেখ্য, বুধবার (২৫ অক্টোবর) সকালে ছোট মদকের অংলে খুমিপাড়া থেকে নয় জন যাত্রী নিয়ে রেমাক্রী বাজারে আসে একটি নৌকা। সেখান থেকে বাজার নিয়ে বাড়ি ফেরার পথে পানির নিচের পাথরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এ সময় সাঁতার কেটে ছয় জন তীরে উঠলেও তিন জন ডুবে গিয়ে নিখোঁজ হন।

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী