আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২৫

সাভার প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৩, ১৪:৩৬আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১৪:৩৬

ঢাকার আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেল ও টিয়ারশেল নিক্ষেপ এবং পুলিশের গুলিতে শ্রমিক-পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। গুলিবিদ্ধ কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বেশ কিছু কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়।

গুলিবিদ্ধদের মধ্যে কয়েকজন হলেন– এনভয় গার্মেন্টসের শ্রমিক নজরুল ইসলাম, ভার্চুয়াল গার্মেন্টসের শ্রমিক সীমা আক্তার, পথচারী বিমল শীল ও মজনু মিয়া। তবে বাকি আহতদের তথ্য দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

 সড়কে বিক্ষোভ করেন শ্রমিকরা নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষুব্ধ শ্রমিকরা জানান, সকালে মজুরি বৃদ্ধি ও দ্রব্যমূল্যের দাম কমানোর যৌক্তিক দাবিতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় হঠাৎ করেই পুলিশ গুলি করতে শুরু করে। এতে বেশ কয়েকজন শ্রমিক গুলিবিদ্ধ হন। পরে তাদের  ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সময় শ্রমিকরা অভিযোগ করে আরও বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। কিন্তু পুলিশ আমাদের ওপর কেন গুলি চালালো?’ শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার বিচারের দাবি জানান তারা।

এদিকে, স্থানীয় নারী ও শিশু হাসপাতালের ইমারজেন্সি বিভাগের প্রধান ডা. জয় ভট্টাচার্য বলেন, ‘গুলিবিদ্ধসহ আহত অবস্থায় অন্তত ২০ জন শ্রমিককে আমরা চিকিৎসা দিয়েছি। তাদের মধ্যে ৪-৫ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পেয়েছি। তাদের মধ্যে নজরুল ইসলাম নামে এক শ্রমিকের মাথায় গুলিবিদ্ধ ছিল। তাকেসহ কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বেশ কিছু কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি