গাজীপুরে পোশাক কারখানার নিরাপত্তায় বিজিবি মোতায়েন

গাজীপুর প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৩, ১৫:৫৯আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৬:০৫

পোশাক শ্রমিকদের গত কয়েকদিনের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন এবং অবরোধে কারখানার নিরাপত্তা জোরদারে গাজীপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক শ্রমিক নিহত এবং কারখানায় দেওয়া আগুনে পুড়ে আরও এক শ্রমিক মারা যান। বৃহস্পতিবার (২ নভেম্বর) শ্রমিকরা আবার বিক্ষোভের চেষ্টা করলে প্রশাসন বিজিবি মোতায়েন করে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে গাজীপুরের টঙ্গী, কোনাবাড়ী, কাশিমপুর, শ্রীপুরের মাওনা এলাকা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিজিবির টহল দেখা যায়।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতেহ মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘গাজীপুরে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আগে বিজিবি মোতায়েন করা হলেও আজ এর পরিধি বাড়ানো হয়েছে। টঙ্গী, গাজীপুর ও আশপাশের এলাকায় পোশাক শিল্পের নিরাপত্তা জোরদারে পর্যাপ্তসংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। তিন প্লাটুন বিজিবির তিনটি গাড়ি টঙ্গীতে টহলের দায়িত্বে রয়েছে।’

তিনি আরও জানান, গত কয়েক দিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন করছেন। আন্দোলন চলাকালে তারা বিভিন্ন এলাকায় ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটিয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী