বিলের পানি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৩, ২১:৩৭আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ২১:৩৭

গাইবান্ধার সাদুল্লাপুরে বিলের পানি থেকে রিয়ন (৬) ও তামিম মিয়া (৭) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) দুপুরে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দপুর কানিপাড়া গ্রামের ধারাই চতরা বিলে এ ঘটনা ঘটে।

শিশু রিয়ন ওই গ্রামের শহীদ মিয়ার ছেলে এবং তামিম একই গ্রামের মিজানুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশেই খেলা করছিল রিয়ন ও তামিম। পরে তাদের পাওয়া যাাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বিল থেকে তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, শিশুরা শাপলা ফুল তুলতে ওই বিলে গিয়েছিল।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, ‘বিলের পানি থেকে দুই শিশুর মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। অসাবধনতাবশত এই ঘটনা ঘটেছে।’ শিশুদের অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের