গাড়ি পোড়ানো মামলায় গার্মেন্টস শ্রমিক নেতা বাবুল কারাগারে

গাজীপুর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৩, ২৩:১১আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ২৩:২২

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেনকে আটক করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শ্রমিক আন্দোলনে গাড়ি পোড়ানো মামলায় তাকে আটক করে পুলিশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে মহানগরীর বাসন থানা এলাকার চান্দনা চৌরাস্তা থেকে তাকে আটক করা হয়। বুধবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, গাড়ি পোড়ানো মামলায় শ্রমিক নেতা বাবুল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, বাসন থানার একটি মামলায় বাবুল হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটকের পর বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করে। কিছুদিন আগে মোগরখাল এলাকায় কলম্বিয়া পোশাক কারখানার সামনে শ্রমিকরা একটি গাড়ি পোড়ায়। ওই গাড়ি পোড়ানো মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাবুল হোসেনের পরিবার ও সংগঠন দাবি করে, গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন। ওইদিন গাজীপুরের কোনাবাড়ীতে নিহত শ্রমিক পরিবার এবং গাজীপুরের কর্মীদের সঙ্গে দেখা করতে তিনি গাজীপুর আসেন। সর্বশেষ ফোন আলাপে (রাত সাড়ে ৭টায়) তিনি বাসে উঠেছেন বলে জানিয়েছেন। এরপর থেকে তার সঙ্গে কারও যোগাযোগ হয়নি। আজ বুধবার তাকে গাড়ি পোড়ানো মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভা প্রধান তাসলিমা আখতার বলেন, ‘বাবুল হোসেনকে গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু যে সময় গাড়িটি পোড়ানো হয় বলে উল্লেখ করা হয়, ওই সময় তিনি গাজিপুরেই ছিলেন না। আমাদের ন্যায্য দাবির পক্ষের আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের