পেট্রোলবোমায় পুড়লো যাত্রীবাহী বাস

রাজশাহী প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৩, ১৯:৫৯ আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ২০:২৭

রাজশাহীতে চলন্ত যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা মারা হয়েছে। এতে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হননি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

রবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার উদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা বাসটির আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন।

আটক ব্যক্তির নাম ডলার (৩৫)। তার বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও বাসচালক তৌহিদুল ইসলাম বাবুর বরাত দিয়ে ওসি জানান, রাজশাহী থেকে ৪০ জন যাত্রী নিয়ে শিমু নূরতাজ পরিবহনের বাসটি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। বাসটির পেছন পেছন হেলমেট পরা চার ব্যক্তি দুটি মোটরসাইকেলে আসে। চলন্ত অবস্থায় তারা বাসটির দিকে পেট্রোলবোমা ছুড়ে মারে। আগুন ধরে গেলে বাস থামান চালক। দ্রুত বাস থেকে নেমে যান যাত্রীরা। এরপর পেট্রোলবোমার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাসটি পুড়ে যায়। আগুনের জন্য মহাসড়ক দিয়ে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভালে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি আবদুল মতিন বলেন, ‘যারা বাসে আগুন দিয়েছে তাদের মধ্য থেকে একজনকে আটক করা হয়েছে। বাকিরা দ্রুত পালিয়ে যাওয়ায় লোকজন তাদের চিনতে পারেননি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
ঘটনাস্থলে না থেকেও মামলার আসামি সাংবাদিক-বাস মালিক, সাক্ষী পুলিশ ও দলীয় নেতা
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
নারায়ণগঞ্জে গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
সর্বশেষ খবর
বিয়ের ১০ বছর পর নামের পরিবর্তন মার্গট রবির
বিয়ের ১০ বছর পর নামের পরিবর্তন মার্গট রবির
রায়ানের হেডে শেষ মুহূর্তে লজ্জার হার এড়ালো ব্রাজিল
রায়ানের হেডে শেষ মুহূর্তে লজ্জার হার এড়ালো ব্রাজিল
চীনা গোয়েন্দা তথ্যে ইরানের সক্ষমতা বেড়েছে: দাবি মার্কিন কর্মকর্তাদের
চীনা গোয়েন্দা তথ্যে ইরানের সক্ষমতা বেড়েছে: দাবি মার্কিন কর্মকর্তাদের
বাবা-মেয়েসহ ৩ জনকে ফাঁসানোর অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার
বাবা-মেয়েসহ ৩ জনকে ফাঁসানোর অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ