সড়কে প্রাণ গেলো নানি-নাতনির

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৩, ২৩:৩৮আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ২৩:৩৮

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী নানি-নাতনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২০ নভেম্বর) বিকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানাধীন নাইমুড়ি বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. মনিরুল ইসলাম।

নিহতরা হলেন– রাজশাহীর পুঠিয়া উপজেলার শাহাদাত হোসেনের মেয়ে সাহেরা খাতুন রোকেয়া (৫) এবং তার নানি উল্লাপাড়া উপজেলার বড়ধুলগাছা গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী সামিরুন খাতুন।

আহতরা হলেন– উল্লাপাড়া উপজেলার চরপেটলপাড়া গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী আসমা আক্তার বেবী (৩৫) এবং তিন বছরের শিশু সামিয়া আক্তার। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে শিশু সামিয়া আক্তারের অবস্থা আশঙ্কাজনক।

পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, ‘যাত্রীবাহী অটোরিকশাটি মহাসড়ক দিয়ে সলঙ্গার দিকে যাচ্ছিল। নাইমুড়ি বাজার এলাকায় পৌঁছালে নাটোরগামী একটি প্রাইভেটকার ধাক্কা দিলে অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান।

তিনি আরও বলেন, ‘আহত দুজনের মধ্যে আসমা আক্তার বেবী মোটামুটি সুস্থ আছেন, তবে শিশুটির অবস্থা গুরুতর। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ছাড়াও প্রাইভেটকারের চালককেও আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম