স্ত্রীকে হত্যার দায়ে পুলিশ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৩, ১৭:৫৩আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৭:৫৩

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে মনিরুল ইসলাম (২৩) নামে বরখাস্ত হওয়া এক পুলিশ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক এরফান উল্লাহ এই রায় দেন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মশিউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আসামি এর আগে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। এরপর তিনি পুলিশ বিভাগ থেকে বরখাস্ত হন। আজ রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম জেলার উল্লাপাড়া উপজেলার চর কালীগঞ্জ গ্রামের সাহেব আলী প্রামাণিকের ছেলে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, আসামি মনিরুল ২০১৮ সালে পুলিশে যোগদানের পর পার্শ্ববর্তী এলাকার সুরভী খাতুনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তিনি স্ত্রী সুরভীর সঙ্গে খারাপ আচরণ ও মারপিট করতেন। এর মধ্যে অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। মনিরুল স্ত্রীকে বলতেন, ‘তোকে আমার পছন্দ হয়নি। তুই বিষপানে আত্মহত্যা কর। আমার পথটা পরিষ্কার করে দে।’

এর একপর্যায়ে ২০২০ সালের ২৭ আগস্ট সুরভী বাবার বাড়িতে বেড়াতে আসেন। রাতে মনিরুল স্ত্রীকে ফোনে করে বাড়ির বাইরে আসতে বলেন। পরে তিনি স্ত্রীকে নিয়ে চলে যান। পরের দিন দুপুরে প্রতিবেশী নালু মণ্ডলের ডোবার পানিতে সুরভী খাতুনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পরিবারকে জানায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত সুরভীর বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে মনিরুল ইসলাম, তার ভাই মোন্নাফ হোসেন, মা মোনেকা বেগমসহ চার জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ মনিরুলকে অভিযুক্ত করে ২০২১ সালের ১৩ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলা চলাকালে ২৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ শেষে আজ এই রায় দেন বিচারক।

/এমএএ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের