সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

কুষ্টিয়া প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৩, ১৯:৫৯আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৯:৫৯

কুষ্টিয়ায় ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে যাওয়ার সময় ইমন (২৩) নামে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ত্রিমোহনী বাইপাস সড়কে অবৈধ ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনি নিহত হন।

নিহত ইমন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দীঘলকান্দি গ্রামের মানিক মণ্ডলের ছেলে। তিনি বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,  সকাল ৮টার দিকে ইমন বাড়ি থেকে কুষ্টিয়া বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে যাচ্ছিলেন। পথে ত্রিমোহনী বাইপাস সড়কে অবৈধ ট্রলি চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, ইমনের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী