আচরণবিধি লঙ্ঘন, হুইপ সামশুল হককে নোটিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ ডিসেম্বর ২০২৩, ২২:২২আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ২২:২২

সরকারি প্রটোকলে ও জাতীয় পতাকাবাহী গাড়িতে এসে মনোনয়নপত্র জমা দেওয়ায় জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

শুক্রবার (১ ডিসেম্বর) চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের দায়িত্বে নিযুক্ত নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ শেখ মো. মহিবুল্লাহ এ নোটিশ দেন।

নোটিশে সামশুল হক চৌধুরীকে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে রবিবার (৩ ডিসেম্বর) সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে, সামশুল হক এবার আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে মনোনয়নপত্র ফরম জমা দেন।

তার আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।

নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন বিষয়ে নোটিশে বলা হয়, ‘সামশুল হক চৌধুরী আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী। ৩০ নভেম্বর দুপুর ২টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন। এ সময় আপনাকে বহনকারী গাড়িতে জাতীয় পতাকা ছিল এবং সামনে ছিল চট্টগ্রাম নগর পুলিশের একটি গাড়ি। যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর বিধি-১৪ (১) ও ১৪ (২)-এর সুস্পষ্ট লঙ্ঘন বলে প্রতীয়মান হয়।

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান