খড়বোঝাই ট্রাকে আগুন, আহত ২

বগুড়া প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৩, ২০:২৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ২০:২৬

বগুড়ার দুপচাঁচিয়ার ধাপসুলতানাগঞ্জ হাট সড়কে একটি খড়বোঝাই ট্রাক আগুনে পুড়ে গেছে। রবিবার বিকালে লাগা এ আগুনে ট্রাকের চালকসহ দুজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এতে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান, এটি কোনও নাশকতা নয়; বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে। ট্রাকের আগুনে একটি দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চালক আয়নুল হক জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মোলামগাড়ী থেকে ট্রাকে খড় বোঝাই করে বগুড়ার দিকে আসছিলেন। বিকাল ৫টার দিকে ট্রাকটি দুপচাঁচিয়ার ধাপসুলতানগঞ্জ হাট পার হয়ে মেইল বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে স্থানীয়রা ট্রাকের খড়ে আগুন জ্বলতে দেখেন। তাদের সংকেত পেয়ে চালক ট্রাক থামান।

খবর পেয়ে দুপচাঁচিয়া ও কাহালু ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। ফায়ারকর্মীরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। এ সময় ট্রাকের আগুনে সড়কের পাশে একটি দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়। আহত হন, ট্রাকের চালক আয়নুল হক ও মোফাজ্জল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি।

দুপচাঁচিয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার কহির উদ্দিন দেওয়ান বলেন, ‘ট্রাকে অতিরিক্ত খড় ছিল। উঁচু করে খড় রাখায় রাস্তায় বিদ্যুৎ সঞ্চালন তারের সঙ্গে ঘর্ষণে আগুন ধরে যায়। আগুনে ট্রাকের সামনের অংশ ও খড় পুড়ে যায়।’

খবর পেয়ে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী ও সহকারী কমিশনার (ভ‚মি) লিজা আক্তার বিথী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

/এমএএ/
সম্পর্কিত
তেলের মূল্যবৃদ্ধির প্রভাবসরকারি সিদ্ধান্তের আগেই ট্রাক ভাড়া বেড়েছে ১০-১৫ হাজার টাকা
গাবতলীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মাদ্রাসাছাত্রী নুসরাতের 
বিকল ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম