নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৯

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের তিন দিন পরে পুকুর থেকে আব্দুল্লাহ নামে ছয় বছরের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে এই ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই এলাকার মাসুদ আলির ছেলে।

জানা যায়, গত রবিবার সকাল ১১টায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি আব্দুল্লাহ। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পাওয়া গেলে ওইদিনই ঠাকুরগাঁও সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন শিশুটির বাবা মাসুদ। মঙ্গলবার সকালে শিশুটির দাদা পুকুর পাড়ে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পান। পরে অর্ধগলিত শিশুর মরদেহটি উদ্ধার করেন এলাকাবাসী।

এ ঘটনায় শিশুটির পরিবারসহ ওই এলাকায় শোকের মাতম চলছে। আর্তনাদে ফেটে পড়ছেন শিশুটির মাসহ আত্মীয়-স্বজনরা।

এ বিষয়ে সদর থানার ওসি ফিরোজ কবির ফোনে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে আনা হবে।’ পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী