গাজীপুরে বাসচাপায় পোশাকশ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৩, ১৮:৫২আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৪

গাজীপুরে বাসচাপায় পোশাকশ্রমিক আবুল হাসান (২৭) নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ২টায় গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় (বিআরটিসি) সামনে এ ঘটনা ঘটে।

আবুল হাসান কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, দুপুরে লাঞ্চ বিরতিতে খাবার খেয়ে বাইসাইকেলে কারখানায় যাচ্ছিলেন আবুল হাসান। মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী দ্রুতগতির সাদিয়া পরিবহন নামে বাস তাকে ধাক্কা দেয়। মাথায় আঘাত পেয়ে সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি স্থানীয় টিএম ওয়েট অ্যান্ড ড্রাই প্রসেসিং লিমিটেড কারখানায় ওয়েট প্রসেস অপারেটর পদে চাকরি করতেন।

তিনি আরও জানান, পুলিশ নিহত শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম