বাসের ধাক্কায় থ্রি-হুইলারের যাত্রী ও চালক নিহত

বরিশাল প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৩, ২২:৫১ আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ২২:৫১

বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার কলস গ্রাম এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় থ্রি-হুইলারের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক নারী যাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন– বরিশাল সিটি করপোরেশনের পানি শাখার কর্মচারী সেন্টু হাওলাদার (৩২) এবং থ্রি-হুইলার চালক মতিলাল দাস (৫০)। নিহত সেন্টু বাবুগঞ্জ উপজেলার ছয় মাইল এলাকার আলতাফ হাওলাদারের ছেলে। মতিলাল একই উপজেলার রহমতপুর এলাকার যশোধা জীবনলাল দাসের ছেলে।

ঘটনাস্থলে থাকা বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার এসআই আব্দুস সালাম জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাকলাদার পরিবহনের একটি বাস পেছন থেকে যাত্রীবাহী থ্রি-হুইলারকে সজোরে ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলারে থাকা তিন যাত্রী ছিটকে মহাসড়কে পড়ে আহত হন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত নারী যাত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পরিচয় এখনও পাওয়া যায়নি। 

এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, ঘটনার পর চাকলাদার পরিবহনের চালকসহ বাস আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব