‘আমাকে স্যার বলবেন না, আমি আপনাদের আজিজ হয়েই থাকতে চাই’

যশোর প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৪, ১৩:৫৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৩:৫৫

‘আমাকে “স্যার” বলার দরকার নেই; আমি আপনাদের “আজিজ” হয়েই থাকতে চাই’– কথাগুলো বলেছেন যশোর-৬ (কেশবপুর) আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম ওরফে খন্দকার আজিজ। নির্বাচনে ফল ঘোষণার পরপরই তিনি উপস্থিত জনগণের উদ্দেশে এই কথা বলেন।

দ্বাদশ জাতীয় নির্বাচনে আজিজুল ইসলাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রভাবশালী রাজনীতিক, এই আসনের সাবেক সংসদ সদস্য নৌকা মার্কার প্রার্থী শাহীন চাকলাদারকে হারিয়ে বিজয়ী হয়েছেন।

যশোর-৬ (কেশবপুর) আসনে বেসরকারি ফলাফলে ৪৮ হাজার ৯৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আজিজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ৯ হাজার ৬৭৮ ভোটে পরাজিত হয়েছেন। নৌকার এ প্রার্থী পেয়েছেন ৩৯ হাজার ২৬৯ ভোট।

এদিকে, রবিবার (৭ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে ফল ঘোষণার পর আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে কেশবপুরের ঈগল প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে। বিজয়ী প্রার্থী আজিজুল ইসলাম ফল শোনার পর কেশবপুর পাবলিক ময়দানে উচ্ছ্বসিত কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন।

তিনি বক্তব্য প্রদানকালে বলেন, ‘আমার সঙ্গে কথা বললে সবাই সুখ-দুঃখের কথা বলবেন। আমি আপনাদের আজিজ হয়েই থাকতে চাই। আমাকে কেউ স্যার বলবেন না। আমি আপনাদের পরিবারের মানুষ হয়ে থাকতে চাই। আপনারা আমাকে অন্যকিছু  বলে আলাদা করে রাখবেন না।’

তিনি আরও বলেন, ‘আপনারা নিজ নিজ এলাকায় ফিরে আমাদের পক্ষে যারা কাজ করেছেন এবং গোটা এলাকাবাসীকে আমার সালাম জানাবেন। এই মুহূর্তে সবার কাছে যাওয়া সম্ভব হচ্ছে না। সবাইকে আমার সালাম ও কৃতজ্ঞতা জানাবেন।’

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী