অনুমতি ছাড়া আয়োজন করা সেই মেলা বন্ধ করলো প্রশাসন

কুমিল্লা প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৪, ২২:১১আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ২২:১১

কুমিল্লার দেবিদ্বারে অনুমতি ছাড়া আয়োজন করা ওঠা শীতবস্ত্র ও শিল্পপণ্য মেলা বন্ধ করে দিয়েছে প্রশাসন। সোমবার (১৫ জানুয়ারি) জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম উপস্থিত হয়ে মেলার কার্যক্রম বন্ধ করে দেন।

জানা গেছে, একটি প্রভাবশালী মহল কোনও অনুমতি ছাড়াই পৌরসভার এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামের দক্ষিণ পাশে নবনির্মিত জেলা পরিষদ সুপার মার্কেটে ‘দুই মাসব্যাপী শীতবস্ত্র ও শিল্পপণ্য বাজার’ নামে এ মেলার আয়োজন করে। এ নিয়ে রবিবার বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের নির্দেশে দেবিদ্বার উপজেলা প্রশাসন মেলার সব কার্যক্রম বন্ধ করে দেয়।

এদিকে, মেলা শুরু পর এর কার্যক্রম বন্ধ চেয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ দেন আল আমিন নামে এক স্থানীয় ব্যবসায়ী। 

অভিযোগে ওই ব্যবসায়ী উল্লেখ করেন, ‘গত কয়েক মাস আগে এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে এই মেলাটি চালুর জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন আয়োজকরা। কিন্তু অনুমতি না থাকায় স্থানীয় প্রশাসন তা গুঁড়িয়ে দেয়। এরপর সংসদ নির্বাচনের ফাঁকে সুকৌশলে নাম পরিবর্তন করে নবনির্মিত জেলা পরিষদ মার্কেটে মেলাটি চালু করেন তারা।’

তিনি আরও উল্লেখ করেন, ‘এ মেলার কারণে আমরা স্থানীয় কয়েকশ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী লোকসানের সম্মুখীন হয়েছি। এ মেলায় কাপড় ও ইলেক্ট্রনিক্স পণ্যসহ বিভিন্ন রকমের দোকানপাট থাকায় আমাদের দোকানে ক্রেতা কমে গেছে।’

দেবিদ্বার উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা বলেন, ‘অনুমতি ছাড়া মেলা চালু করায় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে তা বন্ধ করে দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
ভূমিসেবা মেলাতেও দালাল দিয়ে ‘ভূমিসেবা’
সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার ‘তাল মেলা’
কুঠিবাড়িতে বসছে না ঐতিহ্যবাহী মেলা, ‘ভাঙা মন’ নিয়ে ফিরলেন ব্যবসায়ীরা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের